চাঁদপুর জেলা জামায়াতের শোক
স্টাফ রিপোর্টার
দেশবরেণ্য সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি, চাঁদপুরের কৃতী সন্তান রুহুল আমিন গাজীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারী এড. মাসুদুল ইসলাম বুলবুল এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সাংবাদিক রুহুল আমিন গাজী গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রুহুল আমিন গাজীর জানাজা গতকাল বুধবার বাদ মাগরিব চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর ওয়াজিহিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
