বৃহস্পতিবার , মে ১৪ ২০২৬

বালিয়া ও বাগাদীয় ধানের শীষের গণসংযোগ বিগত ফ্যাসিবাদী সরকার জুলুমের কারণে দেশ থেকে পালিয়েছেন -শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও বাগাদী ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা সবাই একত্রিত হয়েছি আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। ধানের শীষের জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হবে। ধানের শীষের জয়যুক্ত হলে ইচুলীর ব্রিজটাও হয়ে যাবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নমূলক অনেক কিছু দৃশ্যমান দেখবেন ইনশাআল্লাহ। সবাইকে সকাল সাড়ে ৭টার মধ্যে ভোট কেন্দ্রে আসার এবং ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সহ-সভাপতি ও বালিয়া ইউনিয়ন সমন্বয়ক মোহাম্মদ আলী খান, জেলা বিএনপির সদস্য গাজী মাসুদ রায়হান, বাগাদী ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই মিয়াজী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক কাজী আলাউদ্দিন, প্রচার সম্পাদক মামুনুর রশীদ খান প্রমুখ।

গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, বাগাদী ইউনিয়ন সমন্বয়ক অ্যাড. আলম খান মঞ্জু, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশাররফ, সেলিনা রহমান, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু,  সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক জুলহাস আহমেদ জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ সহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।