বুধবার , এপ্রিল ১৫ ২০২৬

ফরিদগঞ্জে মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলীতেমাদক ইভটিজিং বিরোধী সমাবেশঅনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে লাউতলী জাগ্রত যুব সংঘের উদ্যোগে ডা. রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।

তিনি বলেন, প্রতি বছর বিশ্বে ধূমপানসহ বিভিন্ন মাদকের কারণে প্রায় ৮০ লাখ মানুষের মৃত্যু ঘটে। ধূমপানও একটি মাদকএর ক্ষতি শুধু ধূমপায়ীর মধ্যে সীমাবদ্ধ নয়, আশেপাশের মানুষও এর শিকার হয়। অনেক সময় শখের বসে ধূমপান শুরু করলেও তা পরে ভয়ংকর নেশায় পরিণত হয়। একইভাবে যেসব পদার্থ আমরা মাদক হিসেবে জানি, সেগুলোর প্রভাব সমাজব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, ফরিদগঞ্জে যোগদানের মাত্র দুই সপ্তাহের মধ্যেই আমি দেখেছিমাদক ইভটিজিং এখন বড় হুমকিতে পরিণত হয়েছে। এই বিষয়ে আর অবহেলার সুযোগ নেই। আজ আমার পরিবার এই অভিশাপ থেকে মুক্ত হলেও, আগামীকাল হয়তো পারব না, এমন আশঙ্কা থেকেই আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীরাই পারে সমাজকে মাদক ইভটিজিংয়ের অভিশাপ থেকে রক্ষা করতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল আলম চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক রিয়াদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, লাউতলী জাগ্রত যুব সংঘের সভাপতি মামুন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক হৃদয় দৌলত, উপদেষ্টা মোস্তফা কামাল, আশিকুর রহমান রাসেল, শরীফ আখন্দ, শাহজাহান আখন্দ, মফিজুল ইসলাম সহাগ আখন্দ প্রমুখ।

আলোচনা শেষে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকরা একসঙ্গে মাদক ইভটিজিংবিরোধী শপথ গ্রহণ করেন।