বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন যুব বিভাগ আয়োজিত সম্প্রীতির বন্ধন ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩জুন) বিকাল ৪ টায় মানুরী ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ ও ক্রীড়া অনুস্ঠানের আয়োজন করা হয়। খেলা শেষে জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ৫ নং গুপ্টী ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ শামীমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর,চাঁদপুর -৪(,ফরিদগঞ্জ) জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওঃ বিল্লাল হোসেন মিয়াজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ ইউনূছ হেলাল। সঞ্চালনা করেন মাহবুবুর রহমান, সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো আল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওঃবিল্লাল হোসেন মিয়াজি বলেন, ৫ ই আগস্টের বিজয় লাভের পর একটি সুন্দর ও বসবাসযোগ্য দেশ তৈরিতে তরুণ এবং যুবকদের ভূমিকা পালন করতে হবে। দেশের যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা দরকার।
