প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ‘ইসলামি শিক্ষা ও সমাজকর্মে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব’ শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫মার্চ মঙ্গলবার বিকেলে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ডা, দেলোয়ার হোসাইন। বক্তব্য রাখেন প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সেক্রেটারী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট শফিকুর রহমান।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো; আতিকুর রহমান পরিচালনায় মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মতলব দক্ষিণ পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহা গিয়াস, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, ইসলামিক সোসাইটির সেক্রেটারী মোস্তফা মিয়া, আদর্শ স্কুল মতলবের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রধান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: মাহবুবুর রহমানসহ আরো প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন ইকরা হিফজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রহিম সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মাওলানা মুফতি আবু সাঈদ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত ও দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলার শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা বিশেষ ব্যক্তিদের মাঝে ও জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের মাঝে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।
