বুধবার , এপ্রিল ১৫ ২০২৬

দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে জামায়াত-বিল্লাল মিয়াজী

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে তিনি ফরিদগঞ্জের ৩নম্বর সুবিদপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড মনতলা বাজারে জণগনের সাথে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করেন।

উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। জামায়াতের মন্ত্রীরা দায়িত্ব পালনকালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রত্যাশা করেন এই নেতা।

ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে আমির মাওলানা মোহাম্মদ ইউনুস হেলাল, শিবিরের সাবেক শহর সভাপতি ওমর ফারুক ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।