মতলব বাজারের ফুটপাত দখল মুক্ত ও হকার মুক্ত করনের অভিযানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

দখল মুক্ত হলো মতলব বাজারের ফুটপাত

দখল মুক্ত হলো চাঁদপুরের  মতলব বাজারের ফুটপাত ও জনপদ।

মতলব বাজারের যানবাহন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়ক ও  ফুটপাত দখল মুক্ত ও হকার মুক্ত করনের লক্ষে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মতলব পৌর সভা, মতলব দক্ষিণ থানা পুলিশ, আনসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। এ বিষয়ে যদি কেহ আইন শৃঙ্খলা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক ও  ফুটপাত দখল মুক্ত ও সুন্দর পরিবেশ রাখতে সকলের প্রতি অনুরোধ জানান মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স।