মঙ্গলবার , এপ্রিল ২৮ ২০২৬

চাঁদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মাহে রমজান উপলক্ষে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

সভায় সড়ক-মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রতিনিধিগণ। সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।