বৃহস্পতিবার , মে ১৪ ২০২৬

চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

শহর প্রতিনিধি

চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র আবু সাইদ রাফিন নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

২৫ জানুয়ারি রবিবার দুপুরে চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

প্রধান ক্যাম্পাসের সামনে মানববন্ধন করে বিক্ষোভ মিছিল শুরু করে জেএমসেনগুপ্ত রোড, নতুনবাজার, হাজীমহসিন রোড়, মিশন রোড়, স্টেডিয়াম, চাঁদপুর বাস স্টেশনসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান করা হয়। উপস্থিত ছিলেন আল আমিন একাডেমীর প্রাক্তন শিক্ষার্থী সিহাব উদ্দিন, সাইফুল, শিক্ষক জহির মনোয়ার, নিয়াজ মোর্শেদ, আবু তাহেরসহ স্কুলের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ।

গত ২২ জানুয়ারি বেলা আড়াইটার দিকে শহরের কবি নজরুল সড়ক মুখার্জিঘাট মোড়ে এই দুর্ঘটনা ঘটে। রাফিন শহরের মিশন রোড সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া বাসিন্দা প্রবাসী মো. শাহিনের ছেলে এবং আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থী। গ্রামের বাড়ি জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহাপুর এলাকার মিরপুর।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাফিন বিদ্যালয় ছুটির পর বাসার উদ্দেশ্যে ওই সড়ক পার হয়ে যাচ্ছিল। ওই সময় কাজী নজরুল ইসলাম সড়কের দিকে যাওয়া পানির ট্যাংকবহনকারী ট্রাকটি ওই শিশু শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুর মাথা ফেটে গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে লোকজন সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে রেফার করে জরুরি বিভাগের চিকিৎসক। অ্যাম্বুলেন্সে কুমিল্লা নেয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে শাহরাস্তির ওয়ারুক নামক স্থানে রাফিনের মৃত্যু হয়।