বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে কর্মহীন শ্রমিককে অটো রিক্সা উপহার দেওয়া হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ আসর চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজ মাঠে অটোরিকশা বিতরণ সম্পন্ন হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী ও শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
