চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে জাহাজ থেকে ৭ জনের গলাকাঁটা দেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং বাকিদের অবস্থা আশংকাজনক। জাহাজের স্টাফদের থাকার জায়গায় তাদেরকে কুঁপিয়ে গলা কেঁটে হত্যা করা হয়। ঘটনাস্থলে রয়েছেন কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। হাইমচর এবং চাঁদপুরের সীমান্তে নীলকমল ইউনিয়নের মাঝির বাজার এলাকায় জাহাজটি নোঙর করা ছিলো। বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছ, জাহাজটির নাম ‘এমভি আল-বাখেরা’।জাহাজটিতে ডাকাতরা হামলা চালিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। তবে ঠিক কখন,কী কারনে হামলা করা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
চাঁদপুর নৌ পুলিশ সুপার জানান, চাঁদপুরের মেঘনায় মাঝির বাজার এলাকায় জাহাজে ডাকাতের হামলা নিহত ৫। ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।
চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেছেন, হাইমচর উপজেলার মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী কার্গো এমভি আল-বাখেরা থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরো ৩ জনকে উদ্ধার করা হয়েছে।
নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর বলেন, চাঁদপুর সদরের হরিণাঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদী সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। সেখানে এমভি আল-বাখেরা নামক নোঙর করা অবস্থায় থাকা জাহাজে মরদেহগুলো গলাকাটা অবস্থায় দেখে আমাদের খবর জানায়। জবাইকৃত ৭ জনের সবাই জাহাজের স্টাফ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
