ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমান মোবাইল কোর্ট স্থাপন করে রাস্তার পাশে গড়ে ওঠা হবে তো দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ এবং জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ৯ টা থেকে বেলা বারোটা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় গৃদকালিন্দিয়া বাজার এলাকায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং বেসামরিক প্রশাসন এর সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে অবৈধভাবে রাস্তা দখল করে দোকান গড়ে তোলার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে মোট ২৫টি অবৈধ স্থাপনা মালিকগণ স্বেচ্ছায় সরিয়ে নিয়েছে এবং ৪০টি মালিককে অবৈধ স্থাপনা অপসারণ এবং আইনি কাগজপত্র সংগ্রহের জন্য ২দিনের সময় দেওয়া হয়েছে।
এছাড়াও ৬টি অবৈধ স্থাপনার বিরুদ্ধে ৬টি মামলা দায়ের কার হয়েছে এবং ৬০,০০০.০০ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
