চাঁদপুর-৪ ফরিদগঞ্জ এর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি বলেন, ফরিদগঞ্জে ৫৪ বছরে নেতৃত্বর পরিবর্তন হয়েছ। ঠিকাদারের পরিবর্তন হয়েছে স্ট্যান্ডের মালিকানা পরিবর্তন হয়েছে। কিন্তু ফরিদগঞ্জ বাসীর উন্নয়নে কর্মসংস্থানের প্রকল্প হাতে নেয়নি। এরা মানব রচিত আইনের মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তন করেছে। আমি ও কর্মীদের মাঝে কোন চাঁদাবাজ নেই। আমরা চাঁদাবাজী করবো না, কাউকে চাঁদাবাজী করতে দেবনা। আধুনিক ফরিদগন্জ নির্মানে দাঁড়ি পাল্লাকে বিজয়ী করুন। তিনি ৮ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার বিরামপুর হাইস্কুল মাঠে এক সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন।
ইউনিয়ন জামায়াতের আমীর মাও: গোলাম মোস্তাফার সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মো: হারুন আর-রশিদ, ফরিদগন্জ উপজেলা আমীর মাও: ইউনুছ, উপজেলা সেক্রেটারী মো: সাখাওয়াত হোসেন, মাও: আফলাতুন, রসুল আহমদ, মাও: জয়নাল আবেদীন প্রমূখ।
এমপি প্রার্থী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী এর আগে একটি মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। বাদ মাগরি গোবিন্দপুরের সূফি সাহেবের বড় সাহেবজাদা মাও: ওয়ালি উল্লাহ মাছুম সাহেবের জানাযায় বক্তব্য রাখেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
