করোনায় মৃত ব্যক্তিদের দাফনকারী রফিকুল ইসলামের (৪৮) মৃত্যু হয়েছে। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা-বিলওয়াই গ্রামে নিজ বাড়িতে মারা যান। তবে তার কোন করোনা উপসর্গ ছিল না।
হাজীগঞ্জ উপজেলায় ১১জন মিলে করোনাকালে মৃতদেহ দাফন ও নামাজের জানাজা পড়ানোর ঘোষণা দেন। ওই ১১ জনের মধ্যে রফিকুল ইসলাম একজন ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারের আল আকসা টেইলার্সের ‘রফিক ভাই’ বলে পরিচিত।
ওই ১১ জনের একজন শিক্ষক শরীফুল হাছান। তিনি বলেন, রবিবার সকালে রফিক ভাইয়ের শরীর অসুস্থবোধ করেন। নিজেই ছেলেকে নিয়ে বাজারে এসে কয়েকজনের ঋণের টাকা পরিশোধ করেন। পরে বাসায় গিয়ে জিকির করতে করতে দুপুর ১টায় রফিক ভাই মারা যান।
তিনি আরো বলেন, এই মৃত্যু যেন রফিক ভাই নিজেই স্বপ্ন দেখেছেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত প্রায় ১০/১২ জনের দাফন কাজে অংশ গ্রহণ করেছিলেন।
—হাজীগঞ্জ প্রতিনিধি
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
