হাজীগঞ্জের ৫ নং সদর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা

হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নে জামায়াতে-ইসলামী  কর্তৃক নির্বাচনী জনসভা সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় সাতবাড়িয়া সালেহাবাদ ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে ইউনিয়ন সভাপতি আ,ন,ম মাহবুবে এলাহির সভাপতিত্বে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী ০৫ আসন জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী অধ্যাপক  মাওঃ আবুল হোসাইন।

তিনি বলেন সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে তাহলে দেশে দুর্নীতি থাকবে না,

ইউনিয়ন জামায়াতে-ইসলামী সেক্রেটারি মাওঃ মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ শাহরাস্তি উন্নয়ন ফোরামের সভাপতি ইন্জিনিয়ার জিয়াউর রহমান,জেলা জামায়াতে-ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, শাহরাস্তি উপজেলা আমির মোস্তফা কামাল।

আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন পরান, মাওঃ শরীফ হোসাইন পাটোয়ারী।

আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর তালীমুল কোরআন বিভাগের সভাপতি মাওঃ সাইফুল ইসলাম মোল্লা, অধ্যক্ষ মাওঃ ছগির হোসাইন, ইউনিয়ন জামায়াতে-ইসলামীর দায়িত্বশীল মাওঃ হাসান, আব্দুল আজিজ,মোঃ মহিবুল্লাহসহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।