শুক্রবার , মার্চ ৬ ২০২৬

রামপুরে ধানের শীষের গণসংযোগ ১৭ বছর ধরে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি -শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন এবং পৌর ১২ ও ১৩নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল রোববার (১ ফেব্রুয়ারী) সকাল থেকে রাত পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন ধানের শীষে ভোট দিবেন। আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে উন্নয়নে কাজ করতে পারি আল্লাহর কাছে তাই চাই। আপনাদের পরিবারের কেউ যেন ভোট থেকে বিরত না থাকে। সবাই সকাল সকাল ভোট দিয়ে ফেলবেন। আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এ ইউনিয়নের উন্নতি হবে। একজন সাধারণ মানুষ বাঁচার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।

তিনি আরো বলেন, চাঁদপুর-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও বঞ্চনার মধ্য দিয়ে দিন পার করছে। বিএনপি জনগণের দল। এ দলের নেতা-কর্মীরা জনগণের পাশে ছিলো এবং আগামীতেও থাকবে। গত ১৭ বছর আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচারনায় রামপুর ইউনিয়নে বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা প্রতিনিধি মুফতি সাব্বির আহমেদ, রামপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তালিম পাঠান, সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম প্রমুখ।

বিকেল ৩টায় পৌর ১৩নং ওয়ার্ডে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশের পরিচালনায় বিকেলে পৌর ১২ ও ১৩নং ওয়ার্ডে বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর-৩ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী মো. জাকির হোসেন, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.জহির উদ্দিন বাবর, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, ১৩নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মজিবুর রহমান লিটন, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিন্টু দেওয়ান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম টিটু প্রমুখ।

গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।