
স্টাফ রিপোর্টার
আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ সাবেক উপাধ্যক্ষ ও জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল বীর মুুক্তিযোদ্ধা অধ্যক্ষ এবিএম আব্দুল আউয়াল পাটওয়ারী গত ২৯ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ১০ টার সময় চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর আল আমিন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি— রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ কন্যা নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার ৩০ ডিসেম্বর বিকেল বাদ আছর চাঁদপুর নিউ ট্রাক রোডস্থ মস্তান বাড়ির সামনে আল আমিন মডেল মাদ্রাসার মাঠে জানাযা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাযার নামাজে ইমামতি করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা অলি উল্যাহ। জানাযা শেষে মরহুমকে মস্তান পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হবে। নিউ ট্রাক রোড়ের বাসীন্দা এবিএম আব্দুল আউয়াল পাটওয়ারী জামায়াতের একজন নিবেদিত প্রান দায়িত্বশীল ছিলেন। জীবনের শেষ মূহুর্ত পযর্ন্ত তিনি দ্বীন কায়েমের আন্দোলনে সক্রিয় ছিলেন।
উক্ত জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ মাও: আব্দর রহিম পাটওয়ারী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমান, মরহুমের ছেলে এড: হাসান মাহমুদ, সাবেক আমীর এএইচ আহমদ উল্যাহ মিয়া, সেক্রেটারী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী, মদিনা বিশ্ববিদ্যালয়ের মুবাল্লিগ আনম নুরুল ইসলাম মাদানী, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা পরিষদের দপ্তর সম্পাদক শামছুদ্দীন, জেলা আ’লীগের সদস্য এড: জসিম উদ্দিন পাটওয়ারী, বিএনপির নেতা খলিলুর রহমান গাজী।
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুস শুকুর মস্তানের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাও: আবুল হোসাইন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মীর হোসাইন, চাঁদপুর শহর জামায়াতের আমীর মো: শাহ আলম, সেক্রেটারী সাইফুল আলম, এডভোকেট শেখ ছালেহ, সদর উপজেলা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারী নাছির উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও: ইউনুস হেলাল, জাতীয় অনলাইন দুর্বার নিউজ ২৪ ডটকম এর সম্পাদক বি এম হারুন উর রশিদ, আদর্শ একাডেমী ফরিদগঞ্জ এর অধ্যক্ষ হারুর আর রশীদ, এডভোকেট মো: শাহজাহান খান, এড. কাদের খান, আল কাইসার মাদ্রাসার অধ্যক্ষ গোলাম ফারুক ইয়হ ইয়া।
জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের শোক
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও: আ: রহিম পাটওয়ারী, জেলা সেক্রেটারী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী। শহর জামায়াতের আমীর মো: শাহ আলম, সেক্রেটারী সাইফুল আলম, সদর উপজেলা আমীর জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারী নাছির উদ্দিন। চাঁদপুর দিগন্ত পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া, নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারীসহ পরিবারের সদস্যবৃন্দ। চাঁদপুর আল আমিন হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শুকুর মস্তান, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি এড: নঈমুল ইসলাম, সেক্রেটারী এড: শেখ ছালেহ।
উল্লেখ্য: বীর মুুক্তিযোদ্ধা অধ্যক্ষ এবিএম আব্দুল আউয়াল পাটওয়ারী দীর্ঘ দিন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ সাবেক উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন,। মৃত্যুকালে তিনি দৈনিক চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশনের নির্বাহী সদস্য, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের চট্রগ্রাম ও চাঁদপুর জেলা শাখার সেক্রেটারীর দায়িত্বে ছিলেন। পূর্বে শাহরাস্তি একটি স্কুলের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। এছাড়াও বহু প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।
ক্যাপশন: বীর মুুক্তিযোদ্ধা অধ্যক্ষ এবিএম আব্দুল আউয়াল পাটওয়ারীর জানাযার নামাজে ইমামতি করছেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা অলি উল্যাহ। উপস্থিত ধর্মপ্রান মুসলমানদের একাংশ।


















