খালেকুজ্জামান শামীম
হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর গ্রামের মুক্তা আক্তার পলি (২৫) আত্মহনন করেছে। মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পরে বিকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তা আক্তার পলির এক সন্তান। তার স্বামী প্রবাসে। সে পিরোজপুর মজুমদার বাড়ী কন্যা। সোমবার দিবাগত রাতে রামপুর বাজার সংলগ্ন সেলিম মিয়ার বাড়ীতে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সাথে অভিমান করে সে আত্মহত্যার পথ বেঁচে নেয়।
হাজীগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
