কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজে আয়োজিত Education Reform Initiative (ই.আর.আই.)–এর জেন–জেড কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, “যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। শুধু সাধারণ শিক্ষা নয়—কারিগরি ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।”
তিনি আরও বলেন, অতীতে নারীর শিক্ষা ও সমঅধিকার নিশ্চিত করতে BNP সরকার নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল। দেশের প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, নারীর অধিকার রক্ষায় আইন প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় আগামী দিনেও BNP ক্ষমতায় এলে নৈতিক শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মিলন বলেন, “শিশু ও তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে হলে পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে আধুনিক দক্ষতা শেখাতে হবে। ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে দক্ষ, নৈতিক ও প্রযুক্তি–জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্ম।”
সাচার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে এবং কলেজের উপাধ্যক্ষ নওশের আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন্নাহার বেবি,কলেজের অধ্যক্ষ মহাসিন কবির, কলেজের বিদ্যুৎসায়ী সদস্য আলাউদ্দিন আখন্দ, মাস্টার জসিম উদ্দিন, আব্দুল মতিন মোল্লা, কলেজের সাবেক সভাপতি খায়রুল আলম স্বপন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১নং সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সবু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম কবির, ১নং সাচার ইউনিয়নের যুবদলের সভাপতি বিল্লাল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক রিপন প্রধান, কচুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল,এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেন–জেড কনফারেন্সের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা, তাদের মাঝে নৈতিকতা, আধুনিক শিক্ষা, কারিগরি দক্ষতা এবং নেতৃত্বের মানসিকতা তৈরি করা। মিলন তার বক্তব্যে বলেন, Education Reform Initiative বাংলাদেশে একটি প্রজন্ম–পরিবর্তনকারী শিক্ষা আন্দোলন হিসেবে কাজ করবে।