বুধবার , এপ্রিল ২৯ ২০২৬
Oplus_0

প্রয়াত আইনজীবীদের স্মরণে জেলা আইনজীবী সমিতিতে  মিলাদ ও  দোয়া

প্রয়াত আইনজীবীদের স্মরণে জেলা আইনজীবী সমিতিতে  মিলাদ ও  দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮ জুলাই দুপুরে জেলা আইনজীবী  সমিতি মসজিদে  মরহুম অ্যাড. কাজী হাবিবুর রহমান, অ্যাড. আশ্রাফ উদ্দিন আহমেদ খান ও অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবুর স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় ।

মিলাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির  সভাপতি অ্যাড. বাবর বেপারী সাধারণ সম্পাদক  অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান, সাবেক সভাপতি অ্যাড. আহসান হাবীব।

দোয়া অনুষ্ঠানের অন্যান্যর মধ্যে উপস্থিত  ছিলেন  সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর, অ্যাড. লতিফ শেখ, অ্যাড. শাহজাহান মিয়া, অ্যাড. জসিম পাটওয়ারী, অ্যাড. আবদুল্লা আল মামুন, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. কাজী খায়রুল হাসান ঝুমন, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম সহ অন্যান্য আইনজীবীরা।

এছাড়াও জেলা আইনজীবী সমিতির অসুস্থ ও চিকিৎসাধীন আইনজীবীদের  জন্যও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।