বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলের সহযোগিতা চাই। নির্বাচনের মাঠে এখন পর্যন্ত সব প্রার্থীর জন্য উপযোগী হয়ে উঠেনি। নির্বাচনী মাঠ সবার জন্য সমান না হলে শহীদদের রক্ত বৃথা যাবে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রশাসন যদি সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে, শহীদ ওসমান হাদির রক্তের সাথে যদি কেউ বেঈমানি না করে, তাহলে এদেশের মানুষ সঠিক নেতৃত্ব বেছে নিবে এবং এই দেশে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতিকে বেছে নিবে ইনশাআল্লাহ।
এই নেতা বলেন, ছাত্র-জনতার স্লোগনা ছিলে আমরা ন্যয় বিচার চাই। যদি সত্যিকার অর্থে এ দেশের মানুষ ন্যায় বিচার চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়, তাহলে আমি দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে বিজয়ী হওয়ার জন্য শতভাগ আশাবাদী।
এ সময় চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ নেতারা উপস্থিত ছিলেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
