বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর ও শহর শাখার আয়োজনে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে শহর শাখার ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী ভূঁইয়া বলেন, আমার কোন অবস্থাতেই ঈমান ছাড়াবোনা, স্বৈরাচার সরকার বিগত ১৭ বছর যাদের দালালি করেছে, ৫ আগস্ট দেশ ত্যাগ করে সেই দালালদের কাছেই আশ্রয় নিয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়কে প্রতিহত করতে হবে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সারা বিশ্বের ঈমানদার মুসলমান। এই আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মানবতাবিরোধী এই অপরাধের প্রতিবাদ জানাতে রাস্তায় রাস্তায় ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে নেমে পরেছেন।
ওলামা বিভাগের সদর সভাপতি মাওঃ মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর মাওলানা মোঃ বিল্লাল হোসাইন মিয়াজী, সাবেক আমীর মাওলানা মোঃ আব্দুর রহিম পাটওয়ারী, চাঁদপুর জেলা ওলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস মাওলানা মোঃ আবু নছর আশরাফী, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, শহর আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান,সদর আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী প্রমুখ।
সম্মেলনে বক্তব্য শেষে বিশ্ব মুসলিমের শান্তি ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন বাগাদী গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা মুহাম্মদ অলিউল্লাহ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
