চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে জেলিযুক্ত সাড়ে ৪ মণ (১৮০ কেজি) চিংড়ি জব্দ করা হয়েছে।
১৭জুন মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, হরিনা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহনে চেকিং করে একটি পরিবহন থেকে ১৮০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। সকালে জব্দ করা চিংড়ি কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড চাঁদপুর সদর টিম, সদর উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল এই অভিযান অংশগ্রহণ করেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
