চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুরে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে  ৬ এপ্রিল রবিবার জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক (পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বাংলা নববর্ষ বিষয়ে সভায় বলেন, আপনারা বিভিন্ন ভাবে যার যার জায়গা থেকে সকল সাংস্কৃতিক সংগঠনগুলো র্্যালিতে জারি-সারি, পল্লীগীতি, ঢাকঢোল পিটিয়ে, পালকি নিয়ে আসা, বিভিন্নভাবে কৃষকের দল, কৃষাণীর দলসহ বাউল গান যেকোনো বিষয়ে আপনারা সাজিয়ে নিয়ে আসতে পারেন।

তিনি আরো বলেন, আপনারা চাইলেই আন্তরিকতার সাথে এই বাংলার লোক সংস্কৃতি তুলে ধরতে পারেন। বাংলার ঐতিহ্য তুলে ধরতে যা যা দরকার আপনারা সেগুলোর ব্যাবস্থা করে র্্যালিতে অংশগ্রহণ করার জন্য তিনি বলেন। ছোট ছোট ছেলে-মেয়েরা পাগল সাজে, বিভিন্ন আর্টিস্টকে তুলে ধরার চেষ্টা করে এই বাংলা নববর্ষে। আমি চাই আপনারা এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রায় বাংলার লোকসংস্কৃতিকে তুলে ধরেন।‌

জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ উদযাপনের জন্য বাংলার ঐতিহ্য ইতিহাস সচিত্র চুলের ধরার জন্য, আপনি আপনার বা আপনারা কয়েকজন মিলে একটি গ্রুপকে একটি ইউনিট বা দল তৈরি করে নববর্ষ উদযাপন করার জন্য প্রস্তুতি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। তবে শোভাযাত্রাটি যেন কোনোভাবেই রাজনৈতিক কেন্দ্রিক না হয়। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও বাংলার ঐতিহ্যকে বহন করবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া,চাঁদপুর সদর ইউএনও শাখাওয়াত জামিল সৈকত, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল্লাহ,চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মান্নান, চাঁদপুর পূরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব:) মোঃ শোয়াইব,চাঁদপুর জেলা জামায়াতের আমির মোঃ বিল্লাল হোসাইন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।