চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল আয়োজিত শীর্ষক কর্মশালা “Role of IQAC in Quality Enhancement in HEIs” অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভবন-২, সেমিনার হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাসুমা হাবীব।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের IQAC অতিরিক্ত পরিচালক প্রভাষক মো: বাইজীদ আহম্মেদ রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউজিসির পরিচালক ড. দুর্গা রাণী সরকার। প্রেজেন্টেশন প্রদান করেন ইউজিসির উপ পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্যাহ।
স্বাগত বক্তব্য রাখেন IQAC এর পরিচালক সোহেল রানা, মানপত্র পাঠ করেন অতিরিক্ত পরিচালক জাহিদুল ইসলাম। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাহিন আসাদ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির অতিরিক্ত পরিচালক আকরাম আলি খান, সহকারী পরিচালক মোস্তাক আহমেদ। আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পা, সেকশন অফিসার সাজ্জাদুল ইসলাম।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
