গভর্নিং বডি বেআইনীভাবে বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বেআইনীভাবে বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

চাঁদপুর আল-আমিন সোসাইটি কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সরকার কর্তৃক বেআইনীভাবে বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন আল আমিন একাডেমির অভিভাবকবৃন্দ।

২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন পেশার সাধারন মানুষ, সচেতন সমাজ ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেন অভিভাবকরা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অভিভাবক এড, মাসুদুল ইসলাম বুলবুল, অ্যাড, মো. শাহজাহান খান, আব্দুস শুক্কুর মস্তান, মাও. আফসার উদ্দিন মিয়াজী, অভিভাবক ফরিদা ও ফারুল বেগম সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানের গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। তারা দাবি করেন, যথাযথ আইন ও বিধি অনুসরণ না করে গভর্নিং বডি বাতিল করা হয়েছে।

বক্তারা অবিলম্বে গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়মানববন্ধনে প্রায় তিন শতাধিক অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে বলা হয়, আল-আমিন সোসাইটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও কল্যাণমুখী কর্মসূচির কারণেই চাঁদপুরবাসী একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে। প্রতিষ্ঠানটির পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জাতীয় পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করছে।

দাবি বাস্তবায়ন না হলে অভিভাবকরা আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

আরো উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন, সাইফুল ইসলাম সবুজ, এড, মামুন মিয়াজী।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর