বৃহস্পতিবার , এপ্রিল ৩০ ২০২৬
কচুয়ায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত জানিয়ে উপজেলা জামায়াতের সমাবেশ ও গনমিছিল।

কচুয়ায় রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামির স্বাগত মিছিল

 

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে দিনের বেলা হোটেল রেস্তুরা বন্ধ, পানাহার হতে বিরত থাকার দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা শাখা।

শুক্রবার কচুয়া পৌরসভাধীন আল-ফাতেহা মাদ্রাসা থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিন শেষে কচুয়া উত্তর বাজার (পল্টন ব্রিজ) এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা মজলিসের শুরা সদস্য ও  জেলা ওলামা বিভাগের পরিচালক মুহাদ্দিস আবু নছর আশরাফী, উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমির মাষ্টার সিরাজুল ইসলাম, সহ-সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো: জাকির হোসেন বিএসসি, পেশাজীবী শাখার সভাপতি মাওলানা মুহসিন উদ্দিন ইকবাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি  শরীফ উল্লাহ পাঠান সহ আরো অনেকে।