আহত হাজীগঞ্জ পৌর আমীরের পাশে অধ্যাপক মাও: আবুল হোসাইন

বুধবার ৪ জুন জামায়াতে ইসলামি হাজীগঞ্জ পৌর শাখার আমীর মাওলানা আবুল হাসানাত পাটওয়ারীকে দেখতে বাসায় ছুটে আসেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাজীগঞ্জ-শাহারাস্তি সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা অধ্যাপক আবুল হোসাইন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা কবির হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সফিকুর রহমান মজুমদার, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের।

গত মঙ্গলবার ৩ জুন পৌরসভা আমীর জনাব আবুল হাসানাত পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলার বাসারা থেকে হাজীগঞ্জ ফেরার পথে  দ্রুতগামী লেগুনা বেপরোয়া ভাবে লাইন ক্রস করার ফলে বিপরীত দিক থেকে আসা সিএনজি সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে নামিয়ে দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে দুজন যাত্রী মারাত্মক ভাবে যখম হন।  আহত অবস্থায় উনাদেরকে হাজীগঞ্জ পশ্চিম বাজার রয়েল হাসপাতালে নিয়ে আসা হয়। আবুল হাসানাত পাটওয়ারী বুকে আঘাতপ্রাপ্ত হন এবং ডাক্তার উনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় যাওয়ার অনুমতি দেন।

অধ্যাপক আবুল হোসাইন (এমপি প্রার্থী)  আহতের খোঁজ খবর নেওয়া শেষে সংক্ষিপ্ত দোয়া এবং মোনাজাত করেন। মোনাজাতে তিনি আহত পৌরসভা আমীর এবং তাঁর পরিবারের জন্য দুয়া করেন এবং হাজীগঞ্জ পৌরসভা জামায়াতের  দায়িত্ব যথাযথ ভাবে  পালনে আহতের আশু রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।