বুধবার , এপ্রিল ২৯ ২০২৬

আশিকাটির চাঁদখার বাজারে আদর্শ যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফ উল্লাহ এর আর্থিক ও সার্বিক দিক নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবছরও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের আশিকাটি চাঁদখার বাজার এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফুল্লার পিতা হাজী আনোয়ার উল্যাহ গাজীর সভাপতিত্বে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রায় অর্ধশত অসহায় ও দুস্থ মানুষকে এ সহায়তা প্রদান করা হয়।
আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মহসিনের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার গাজী, বাধন মেডিকেলের স্বত্বাধিকারী শাকিল ফার্মাসিস্ট দ্বীপন সরকার সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল- ছোলা, মুড়ি, চিনি, খেজুর, পেঁয়াজ, ডাল, ছিরা ইত্যাদি।
জানা যায়, ‘আদর্শ যুব সমাজ’ নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০১৬ সাল থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছেন। প্রতি বছরই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদবস্র ও ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী বিতরন, বিবাহ ও পড়াশোনায় আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কাজ করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন অত্র অঞ্চলে। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ব্যাপক প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ক্যাপশনঃ আশিকাটির চাঁদখার বাজারে আদর্শ যুব সমাজের পক্ষ থেকে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন সংগঠনের নেতৃবৃন্দ।