চাঁদপুরের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চন্দ্র রায়

ক্যাপশন: সুজন চন্দ্র রায়।

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৪তম ব্যাচের কর্মকর্তা সুজন চন্দ্র রায়। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে নিয়োগ দেয়া হয়।

 

গত ১২ নভেম্বর, ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

 

নোয়াখালী জেলার কৃতি সন্তান সুজন চন্দ্র রায় এর আগে ২০২৫ সালের অক্টোবর মাস থেকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনের অভিজ্ঞ এই কর্মকর্তা পদোন্নতি পেয়ে চাঁদপুর জেলা প্রশাসনে যুক্ত হলেন।

 

প্রশাসনিক সূত্রে জানা গেছে, জনসেবা নিশ্চিত করা এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল করতে তিনি দ্রুতই চাঁদপুরে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করবেন।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর