
স্টাফ রিপোর্টার
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের নবীন শিক্ষার্থীদের স্বাগত ও বরণ করে নিতে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান-২০২৬ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শুক্রবার ২ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও ভবিষ্যৎ পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান।
প্রধান আলোচক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক এড. মাসুদুল ইসলাম বুলবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর সভাপতি জাহিদুল ইসলাম, মো: সাকলাইন সহ শহর শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

















