বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার ১১নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২ রমজান (৩ মার্চ) নিউ ট্রাক রোডস্থ আল-আমীন মডেল মাদ্রাসা হলরুমে এই কর্মী সম্মেলন ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান।
তিনি তার বক্তব্যে বলেন আল্লাহ্র আইন ও হুকুম অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের এই আন্দোলনের হাতেই আসতে হবে। ক্ষমতার বাইরে থেকে এটা কখনোই পূর্ণাঙ্গভাবে করা যাবে না।
১১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরীফ খানের সঞ্চালনায় ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মোঃ জহির মনোয়ার।
দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
