হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যেগে গত ৩০ মে ২০২৫ ইং রোজ শনিবার সকাল ৭.০টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার এসএম কমিউনিটি সেন্টারে কর্মীশিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির মোঃ কলিম উল্যাহ ভুঁইয়া এর উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে ও জেলা তালীমুল কুআন বিভাগের সভাপতি মাওলানা মীর হোসাইন এর দারসুল কুরআনের মাধ্যমে শিক্ষাশিবির শুরু হয়।
সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কুমিল্লা জেলা দক্ষিনের সেক্রেটারী ড. সরোয়ার উদ্দীন সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির মাও.ইসহাক খন্দকার,চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এড.মাসুদুল ইসলাম বুলবুল,জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব, অধ্যাপক শাহ আলম,চাঁদপুর জেলা তালীমুল কুরআনের উস্তাদ মাও. ওয়ালী উল্লাহ,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও.মুজাম্মেল হোসেন পরান,মোঃ শরীফ হোসেন পাটওয়ারী,সহকারি সেক্রটারী মোঃ নেয়ামত উল্লাহ,মোঃ মনির হোসেনসহ বিভিন্ন স্তরের জামায়াতে ইসলামীর কর্মীবৃন্দ ।পরিশেষে নায়েবে আমির মাও.মুজাম্মেল হোসেন পরান এর সমাপনি বক্তব্যের মাধ্যমে দিন ব্যাপি কর্মীশিক্ষাশিবির শেষ হয়।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
