হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অপসারণকৃত উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজী আটক হয়েছেন। গতকাল সোমবার (২১ এপ্রিল) রাজধানী থেকে গোয়েন্দা সংস্থা তাকে আটক করে।
তিনি উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মিয়া বাড়ির মরহুম আব্দুল লতিফ মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, দুইবারের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২০২৪ সালে অক্টোবর মাসে সারা দেশে অপসারণকৃত উপজেলা চেয়ারম্যানদের মধ্যে হেলাল উদ্দিন মিয়াজী একজন।
হেলাল উদ্দিন মিয়াজীর রক্তসম্পর্কীয় নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, ভাইকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজ মঙ্গলবার উনাকে আদালতে তোলা হলে ২০২৩ সালের পল্টন থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
