হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে হাজীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন হাজীগঞ্জ পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালাম।
মামলায় নামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা। ফিলিস্তিনের সমর্থনে ২৬ এপ্রিল, শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের পুলিশি অনুমতি না পাওয়ায় হাজীগঞ্জে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ওই মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘শিবিরের চামড়া, তুলে নিবো আমরা’, ‘ছাত্র শিবির রাজাকার, এই মূহুর্তে হাজীগঞ্জ ছাড়,’ সরকারের দালালরা, হুশিয়ার সাবধান’ উল্লেখ করে স্লোগান দেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মিছিলকে কেন্দ্র করে মামলার পাশাপাশি প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্র শিবির। ‘ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী মূলক স্লোগানের প্রতিবাদ’ শিরোনামে বিবৃতি সংবাদকর্মীদের উদ্দ্যেশ্যে পাঠ করেন জেলা ছাত্র শিবিরের সভাপতি মু. ইব্রাহিম খলিল।
তিনি বলেন, বাংলাদেশ আহালে সুন্নাত ওয়াল জামায়াত ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী মূলক স্লোগানের প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখা।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta