হাজীগঞ্জে গেল বছর ছাত্র-জনতার আন্দোলনের সময়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী নিষিদ্ধ ছাত্র সংগঠনের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্কুর আলম শুভ (৪৫) ও সোহাগ আহম্মদ চমক (২৮) আদালতে উপস্থিত হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বুধবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ আমলী আদালতের বিচারক মো. আরিফুর রহমান এই নির্দেশ দেন। একই মামলায় আওয়ামী লীগে নেতা ও ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরাকে ও জেলহাজতে পাঠানো হয়।
আসামী শুক্কুর আলম শুভ হাজীগঞ্জ পৌর এলাকার কাসারী এলাকার মৃত ফজলুল হকের ছেলে। সে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। অপর আসামী সোহাগ আহম্মদ চমক পৌর সভার ৩নম্বর ওয়ার্ড এলাকার আক্কাছ পাটওয়ারীর ছেলে। সে পৌর তরুন লীগের সাবেক সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানাগেছে, গেল বছর ৪ আগস্ট দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজীগঞ্জ পূর্ব বাজারের মেসার্স মার্সেল (ইলেকট্রোল্যান্ড) নামক প্রতিষ্ঠানে চাঁদাদাবি করে। এর পরপরই তারা ভাঙচুর, লুটপাট ও প্রতিষ্ঠানের কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে প্রায় ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৭১০ টাকার ক্ষতি করে বলে মালিক দাবী করেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমান সেলিম বাদী হয়ে ২০ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ৭৪ জন নামীয় ও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামি ছিল। ওই মামলায় শুক্কুর আলম ১ নম্বর ও সোহাগ আহম্মদ ৫নম্বর এজাহারভুক্ত আসামি। এ সব তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী মো. সেফায়েত হোসেন তালুকদার।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
