হাজীগঞ্জে ২টি বেসরকারি ডায়গনস্টিক সেন্টার সিলগালাসহ ৫টি বেসরকারি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে সোয়া লাখ টাকা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা প্রশাসন রবিবার (৪ মে ২০২৫) দিনভর হাজীগঞ্জ বাজারের ৫টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে ৪টি হাসপাতালে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং বাকী দুটি ডায়াগণস্টিক সেন্টার সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নিবন্ধন না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ অন্যান্য কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানে জরিমান, একটি ডায়াগণস্টিক সেন্টার ও একটি ক্লিনিকি সিলগালা করা হয়। জরিমানাপ্রাপ্ত ও সিলাগালাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, মা জেনারেল হাসপাতাল, শাহজাহান মেমোরিয়াল এন্ড ট্রমা সেন্টার, পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টার, ফাতেহা ডায়াগণস্টিক সেন্টার ও সুর্যের আলো।
ভ্রাম্যমান আদালত সূত্র আরো জানা যায়, নিবন্ধন না থাকায় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফাতেহা ডায়াগণস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা ও সিলগালা এবং সুর্যের আলো ক্লিনিক সিলগালা করা হয় । এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা জেনারেল হাসপাতালে ৫ হাজার, শাহজাহান মেমোরিয়াল এন্ড ট্রমা সেন্টারে ৩০ হাজার ও পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, ভোক্তা অধিকার নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহৃত থাকবে।
আদালত পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, ভারপ্রাপ্ত স্যানেটারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ থানা পুলিশের টিম ও অন্যান্য সরকারি কর্মকর্তাগন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
