চাঁদপুরের হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে শিল্পী বেগম নামের (৩৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে এদিন সকালে নিজ বসতঘরের রান্নাঘরে মসল্লা পিষানো অবস্থায় তার হাতে সাপে কামড় দেয়।
মারা যাওয়া শিল্পী বেগম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের কলার বেপারী বাড়ির মো. আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননি। হাজীগঞ্জ-কচুয়া রোডস্থ পাতানিশ গ্রামের পোদ্দার বাড়ি সংলগ্ন নতুন বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন এবং এই বাড়িতে তিনি সাপের দর্শনের শিকার হন।
নিহতের প্রতিবেশী মো. রবিউল আউয়াল জানান, এদিন সকালে রান্নাঘরে মসল্লা পিষানো শেষে শিলপাটা পানি দিয়ে পরিস্কার করছিলেন গৃহবধূ শিল্পী বেগম। এসময় তাকে সাপে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। তাৎখনিক পরিবারের লোকজন এসে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। পরে কুমিল্লায় নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে সাপুড়ে এসে শিলপাটার নিচে থাকা মাটির গর্ত থেকে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান যুগান্তরকে জানান, হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কিছু পরীক্ষা দেওয়া হয়েছিলো। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta