হাজীগঞ্জে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আরো ৫ জনের মৃত্যু হয়েছে । রবিবার রাতে ও সোমবার ৩ টা পর্যন্ত এসব লোক করোনা উপসর্গ নিয়ে মারা গেছে বলে নিশ্চিত করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ পর্যন্ত হাজীগঞ্জে করোনা ও উপসর্গে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা হাছান মজুদার
৪নং কালচোঁ দ. ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জানান, চাঁদপুর গ্রামের কাজী বাড়ীর মো.শাহজাহান (৬৫) জ্বর, সর্দি,কাশি নিয়ে রবিবার চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়। রাত সাড়ে ১২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু জানান, কাঁঠালি গ্রামের সোলায়মান পাটওয়ারী (৬৫) রাতে করোনা উপসর্গ নিয়ে নিহত হন। সোমবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার মৃতদেহ দাফন করা হয়েছে।
১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু জানান, ডাটরা শিবপুর সর্দারবাড়ির মাওলানা এনায়েত উল্লাহ (৬০) মাস্টার জ্বর ও কাশি ছিল। সোমবার সকালে তার মৃতদেহ দাফন করা হয়েছে।
হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার জানান, সকাল ৭টায় পৌরসভাধীন এনায়েতপুর গ্রামে খাঁন মো. বেপারী বাড়ীতে মৃত চান মিয়া খানের ছেলে ইসমাইল (৫৫) সকাল ৭টায় নিজ বাড়ীতে জ্বর, সর্দি ও শ্বাস কষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন।
এদিকে ৪ নং কালচোর বাজনা খাল গ্রামে এনামুল( ৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চচিত করে( ইফ) হাজীগঞ্জ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সোয়েব আহম্মদ চিশতি বলেন, তাদের নমুনা সংগ্রহ হয়েছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
