খালেকুজ্জামান শামীম
তিনি গত ৪/৫ দিন যাবত জ্বর, পাতলা পায়খানা ও গলা ব্যথায় ভুগছিলেন। ৩ মে সকালে তার জ্বর, পাতলা পায়খানা ও বমি হয়। পরে ৫ মে মঙ্গলবার ১০টায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। রাত সাড়ে ৮টার সময় হাসপাতালেই তার মৃত্যু হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, মুত্যুর ঘটনা শুনেছি। স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির পরিবারের ইচ্ছা অনুযায়ী মুসলিম শরিয়াহ অনুযায়ী তার দাফন-কাফনের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে চাঁদপুরের সিভিল সার্জন, ইসলামিক ফাউন্ডেশন ও দাফনের জন্য প্রস্তুতি টিমের প্রধান হযরত মাওলানা যোবায়ের আহমেদকে খবর দেওয়া হয়।থবর পেয়ে রাতেই ওই টিম মৃত ব্যক্তির জানাযা ও দাফন কাজ সম্পন্ন করেন ।
এই কর্মকর্তা আরো বলেন, করোনা উপসর্গ নিয়ে যে কোন লোক মৃত্যুবরণ করলে সাথে সাথে থানা প্রশাসনকে জানালে আমরা স্বাস্থ্যবিধি মেনে জানাযা ও দাফনের ব্যবস্থা করবো।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
