হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানুষের জন্য আয়োজন করা এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক পরামর্শ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোঃ আরিফুর রহমান। পুরো ক্যাম্পজুড়ে প্রায় ১৫০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ইউনিয়ন আমির হাফেজ মাওলানা আবদুল মোতালেবের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়। এছাড়াও ক্যাম্পে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি আবদুল্লাহ ফরিদ, ৩নং ওয়ার্ডের নায়েবে আমির মোঃ জসিম উদ্দিন, ১নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন সর্দার, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি হাবিব শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্প সম্পর্কে ইউনিয়ন সেক্রেটারি আবদুল্লাহ ফরিদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। সেই ধারাবাহিকতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচি পালন করছি।
সেবা গ্রহিতারা বলেন, আমরা এধরনের আয়োজনের জন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের এলাকায় কোন গ্রাম্য ডাক্তার না থাকায় আমরা ঠিকমতো চিকিৎসা সেবা নিতে পারি না। আমরা চাই এধরনের আয়োজন আরো বেশি পরিমানে হোক, যাতে আমরা ফ্রিতে সেবা গ্রহণ করতে পারি।
স্থানীয় জনগণ এ ধরনের মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
