স্বামী স্বরূপানন্দ এবং সংহিতা দেবীর মহাসমাধি স্মৃতি দিবস অনুষ্ঠিত

যথাযথ মর্যাদা ও ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ এবং তার মানস কন্যা মহা-সন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবীর মহাসমাধি স্মৃতি দিবস পালন করা হয়েছে।

২৭ এপ্রিল বুধবার স্বামী স্বরূপানন্দের জন্মভূমি চাঁদপুর অযাচক আশ্রমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

ধর্মীয় কমসূচির মধ্যে ছিল ভোর ৫টা ৩০ মিনিটে ঊষা কীর্তন, সকাল ৮টায় মঙ্গল শঙ্খধ্বনি, সকাল ৮টা ২মিনিটে শ্রী শ্রী অখণ্ড সংহিতা পাঠ, ৮টা ৩০ মিনিটে শ্রী শ্রী সমবেত উপাসনা, সকাল ১০টা ১৫ মিনিটে ব্রহ্মগায়ত্রী গীত নীরব মহানাম জপযগ্য এবং ১০টা ৪৫ মিনিটে হরিওম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।

এরপর  বেলা ১২:৩০ মিনিটে অনুষ্ঠিত হয় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং তার মানষ কন্যা মহা সন্ন্যাসিনী শ্রী শ্রী মামনি সংহিতা দেবীর মহান আদর্শ ও স্মৃতিচারণ সভা। এতে সভাপতিত্ব করেন শ্রী দুলাল চন্দ্র দাস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সম্মানিত সহ-সভাপতি শ্রী তাপস কান্তি সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক ও চরিত্র গঠন আন্দোলন পরিষদের উপদেষ্টা কাজী শাহাদাত, চাঁদপুর হরি বলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রঞ্জিত কুমার বনিক, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কানুলাল দাস প্রমুখ। চাঁদপুর অযাচক আশ্রমের সদস্য শ্রী প্রণব কুমার সাহার পরিচালনায় শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে পাঠ করেন অঞ্জন দাস। অনুষ্ঠানে চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, ফেনী ও চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভ্রাতা-ভক্তি উপস্থিত ছিলেন। বেলা ২ ঘটিকায় প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।