মঙ্গলবার , এপ্রিল ২৮ ২০২৬
শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

লক্ষীপুর ইউনিয়নে  শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে অত্র এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলার উপদেষ্টা এডভোকেট শাহজাহান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার  সভাপতি অধ্যাপক রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহ আলম, সদর উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, মোঃ সুলতান মাহমুদ, মোঃ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবু তাহের বেপারী।