মঙ্গলবার , এপ্রিল ২৮ ২০২৬

রমজানের পবিত্রতা রক্ষায় হাজীগঞ্জে জামায়াতের বিক্ষোভ  মিছিল

রমজানের পবিত্রতা ও দ্রব্যমুল্যের দাম সহনীয় রাখার দাবিতে হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয় ।

শুক্রবার বাদ আছর ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদে আছরের নামাজের পর উপজেলা জামায়াতে ইসলামীর আমির বি,এম কলিম উল্যা ভুইয়ার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থি জনাব অধ্যাপক আবুল হোসাইন।

পৌরসভা জামায়াতে ইসলমীর  আমির জনাব আবুল হাসানাতের পরিচালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিধির বক্তব্যে সংসদ সদস্য প্রদপ্রার্থি   অধ্যাপক আবুল হোসাইন বলেন, রমজানে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রন করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। অশ্লীল ছায়াছবি বন্ধ রাখতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা তালীমুল কুরআন সভাপতি মাওলানা মীর হোসাইন, উপজেলা নায়েবে আমির মোজাম্মেল হোসেন পরান মজুমার,মাওলানা শরীফ হোসেন পাটওয়ারী,সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন,সহকারি সেক্রেটারী মোঃ মনির হোসেন,পৌরসভা নায়েবে আমির মাওলানা কবির হোসেন,সেক্রেটারী মোঃ সফিকুর রহমান প্রমুখ।