বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬

যৌথবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুর সদর ও কচুয়াতে অভিযান পরিচালনা করে পাঁচ মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বুধবার (৫ মার্চ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ভোরে সদর উপজেলার বহরিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজলার বহরিয়া থেকে তালিকাভুক্ত মাদক কারবারি শাহজাহান গাজী (৫৫), জয়েল গাজী (২৯) ও পারভেজ গাজীকে (২৪) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও কচুয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার কড়াই এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি মো. সোহেল মিয়া (২৮) ও পরশ চন্দ্র দাসকে  (৩৪) গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধার মাদক ও গ্রেফতার ব্যক্তিদের সদর এবং কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।