৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সমাবেশ সফল করতে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে শহরের বাইতুল আমীন জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি, সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রচারণার কাজ সমাপ্ত করা হয়।
এতে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মাহমুদ শাহাজান খান। শহর জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সবুজ খানের সঞ্চালনায় গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
এ সময় সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের আমির, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
