“মানবতা সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যামে আল্লাহ তাআ’লার সন্তুষ্টি লাভ করা ‘ এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার ১৫ মার্চ ফরক্কাবাদ আলিম মাদ্রাসার হল রুমে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দের সাথে ইফতার মাহফিল সম্পূর্ণ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, এসময় তিনি বলেন আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই একতাবদ্ধ থাকবো।
ইউনিয়ন জামায়াতে আমির সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সদস্য আলাউদ্দিন তালুকদার, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি মো: মানিক মিয়া,ইউনিয়ন জামায়াতে নায়েবে আমির মাওলানা দেলোয়ার,সহকারী সেক্রেটারী হাফেজ শাহাদাত,৭নং ওয়ার্ড সভাপতি উবায়দুল্লাহ, সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র সহ- সভাপতি হাবিবুর রহমান দেওয়ান,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল আহসান, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মো: আশ্রাফ হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম মিজি সহ বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদ আহমেদ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
