জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর চাঁদপুর শাখার উদ্যোগে চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ (শনিবার) চাঁদপুরের স্থানীয় হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুতাসিম বিল্লাহ মাসুম, কেন্দ্রীয় কর্মীপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর পরিচালক মাহমুদুল হাসান।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর চাঁদপুর শাখার সাবেক পরিচালক চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ সোহরাব হোসাইন, চাঁদপুর ডিএন স্কুলের সহকারী শিক্ষক শাহ আলম, সাবেক পরিচালক এডভোকেট মুসলিম মিয়াজী, আদনান মুরাদ, নেয়ামত উল্যা শামীম প্রমুখ।
চাঁদপুর শাখার পরিচালক মেহেদী হাসান এর পরিচালনায় এবং সহকারী পরিচালক মেহেদী হাসান সাকিবের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও নৈতিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম রেদোয়ান উল্যাহ, মেহেদী হাসান, মুজাহিদুল ইসলাম, মুনতাসির বিল্লাহ প্রমুখ। এ কর্মশালায় চাঁদপুর শাখার সকল চৌকস ফুলকুঁড়ি অংশগ্রহণ করে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
