পাসের হারে সেরা হাসান আলী, জিপিএ-৫ এ মাতৃপীঠ

মাধ্যমিকে জেলায় ফলাফল বিপর্যয় হলেও সুনাম ধরে রেখেছে জেলা সদরের ৩ শীর্ষ  প্রতিষ্ঠান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ।

পাসের হারে সদরে সেরা হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ২৩০ জন শিক্ষার্থী। পাস করে শতকরা ৯৯.১৪% শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ অর্জন করে ৯১ জন শিক্ষার্থী।

অন্যদিকে জিপিএ-৫ এ জেলায় সেরা প্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ২৩৪ জন শিক্ষার্থী। পাস করে শতকরা ৯৭.১০% শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ অর্জন করে ১১৭ জন শিক্ষার্থী।

জেলার আরেক শীর্ষ প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে ৭৮২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।যার মধ্যে উত্তীর্ণ হয় ৬৯৯ জন শিক্ষার্থী। পাস করে শতকরা ৮৯.৬২% শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ অর্জন করে ১০৫ জন শিক্ষার্থী।

ড্যাফোডিল স্কুল এন্ড কলেজ থেকে ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।যার মধ্যে উত্তীর্ণ হয় ৬৬ জন শিক্ষার্থী। পাস করে শতকরা ৯৫.৫৬% শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ অর্জন করে ০৯ জন শিক্ষার্থী।

এছাড়া গণি মডেল উচ্চ বিদ্যালয়,  ‍পুরান বাজার এমএইচ উচ্চ বিদ্যালয় এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন করে জিপিএ-৫ অর্জন করে । অন্যদিকে শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে পাসের হার ৯১.২৩%। যা উপজেলায় ৩য় সর্বোচ্চ পাসের হার।