দেশব্যাপী সব ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁদপুর শহরের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ১০ মার্চ সকাল ১১টায় চাঁদপুর শহরের হাসান আলী মাঠ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুরের শিক্ষার্থী সমাজ। বিক্ষোভ মিছিল শেষে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে চাঁদপুরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষার্থীরা বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। বাংলাদেশে ধর্ষণ আজ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনও ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।’ ধর্ষণকাণ্ড নির্মূলে দাবি ও কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটি ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে।
স্লোগানে স্লোগানে মুখরিত করে শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসি দাবি, এবং বিভিন্ন স্লোগান তুলেন, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘তুমি কে আমি কে আসিয়া আসিয়া’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার বোনের কান্না আর না আর না’ এসব স্লোগান দেন।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর সরকারি কলেজ , বাবুরহাট স্কুল এন্ড কলেজ, ড্যাফোডিল স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
